ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

চুয়াডাঙ্গায় ছাত্রীকে শাসন করায় অফিস কক্ষে ঢুকে এক নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। 

বুধবার (৮ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ওই শিক্ষকের নাম কাবেরী করিম। তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুপুরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে অফিসকক্ষে বসে থাকা প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে উপস্থিত কয়েকজন তাকে থামিয়ে বাইরে নিয়ে যান।

সামসউর রহমান শুভ বলেন, আমার মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে কিছুদিন থেকে অসুস্থ। বুধবার বিদ্যালয়ের সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলার কারণে তার গালে একটি চড় দেন তিনি। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে আমি বিদ্যালয়ে যাই। এ বিষয়ে কথা বলতেই তিনি খারাপ আচরণ শুরু করেন। পরে আমি তাকে চড় দিলে তিনিও আমাকে মারধর করেন। 

লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, আমি একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের যেমন আদর করি, তেমনি প্রয়োজনে একটু শাসনও করতে হয়। এ কারণেই আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক আমার অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা আমার ধারণা ছিল না। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে এটি সত্যিই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। অফিসিয়ালি অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী অভিভাবকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

আপডেট সময় ১১:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬