ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ২৪-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আমির (৬৪) ও যাত্রাবাড়ী থানা ৪৮-নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (৭ মে) রাত ১০টায় রাজধানীর লালবাগ এলাকা থেকে মো. আমিরকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) এর সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল। 

একই দিন যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৭টায় ফয়সাল আহমেদ ওরফে রনিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল। 

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫