শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫–২৭ মেয়াদের নির্বাচন চলছে। সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। ৪৮০ জন শিল্পী ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ছিলো এক ঘণ্টা নামাজের বিরতি।
সমিতির মোট ভোটার ৫৭৩ জন। তার মধ্যে ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি মোট ভোটের প্রায় ৮৪ শতাংশ। এবার চলছে ফলাফলের অপেক্ষা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। তিনি জানান, ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে ফলাফল।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।

এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com