বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু পরিস্থিতির প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। এ সফরের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও আধুনিক, দ্রুত ও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও কার্যকর হবে ও রোগীরা উন্নত মানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি জুলাই ও আগামী (আগস্ট) মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সাখাওয়াত হোসেন জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে ‘এনএস১’ কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও অন্য শহরগুলোর হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো এবং চিকিৎসাসেবা জোরদার করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com