বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (২৯ জুন) ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে চট্টগ্রাম বিভাগে ২৭, খুলনা বিভাগে ২৪, ঢাকা বিভাগে ২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭, ময়মনসিংহ বিভাগে ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে (৫ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে মোট ৬ জন এবং বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com