সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসার কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (৭ মে) দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তাকে আটক করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানকে হেফাজতে নিয়ে নিউমার্কেট থানায় নিয়ে যায়।

ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এস এম মিজানুর রহমান সুধা সদনে চাকরি করতেন। তাকে হঠাৎ করে জনতা আটক করে। পরে পুলিশ হেফাজতে নিয়ে থানায় আনা হয়। 

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএজে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com