মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

ব্রাজিলের বিপক্ষে লিড নিল জাপান

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

হেক্সা মিশনের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমেছে ব্রাজিল। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে খেলছে সেলেসাওরা। শেষ বত্রিশের এই ম্যাচে প্রথমার্ধের মাঝপ্তহেই পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। হাইড্রেশন ব্রেকের পর ম্যাচের ২৯ মিনিটেই দুর্দান্ত এক গোলের দেখা পেয়েছে ব্রাজিল।

জাপানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল খেলছে দাপুটে ফুটবল। হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত বল দখল নিজেদের পায়ে রেখে আক্রমণ সাজিয়েছে সেলেসাওরা। তবে এশিয়ান পরাশক্তিদের রক্ষণ ভাঙতে পারেননি আনচেলত্তির শিষ্যরা।

ফলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ভিনিসিয়ুস এবং মাথেউস কুনিয়া কয়েকবার গোলের সুযোগ পেলেও সেসব কাজে লাগাতে পারেননি।

এদিকে ম্যাচের ২৯ মিনিটেই জালের দেখা পায় জাপান। মাঝমাঠে বল পেয়ে ব্রাজিলের ডিফেন্ডারদের নাচিয়ে ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনী দেখান এই সানো। একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নেন বুলেট গতির এক দুর্দান্ত কোণাকুণি শট! অ্যালিসন বেকার ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও তা ঠেকাতে পারেননি।

জাপানের জার্সি গায়ে কাইশু সানোর প্রথম আন্তর্জাতিক গোল এটি। মাঝমাঠে ব্রাজিল বল হারানোর পর নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত এক দৌড়ে গোল করেন সানো।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com