শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পারিবারিক কলহে স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে রিজিয়া বেগম (৫০) নামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দগ্ধ অবস্থায় রিজিয়া বেগমকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে দগ্ধ অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। 

দগ্ধ নারী জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তার স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, বিকেলে স্বামী আবু সাঈদ তাকে মারধর করেন এবং টাকা দাবি করেন। তিনি বোতল বিক্রি করে কিছু টাকা দিয়েছিলেন, তবে আবু সাঈদের আরো টাকা দরকার ছিল। টাকা না পেয়ে স্বামী কেরোসিন এনে তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com