ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

সড়ক ছাড়েননি জবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে পুলিশ

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি ন্যায়সঙ্গত। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেন জবি শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে মৎস্য ভবন পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি পৌঁছালে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনের সড়কে বসে পড়েন। তারা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

দুপুর আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা স্লোগান তোলেন- ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’।

এসময় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের কেউ কেউ ছাতা মাথায় আবার অনেকে কাকভেজা হয়ে স্লোগান ধরেন। সেখানে বৃষ্টিতে ভিজে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে পুলিশি হামলার বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, পুলিশ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। সহকারী প্রক্টরের ওপর আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত কেউ রাস্তা ছেড়ে যাবে না।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

সড়ক ছাড়েননি জবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময় ০৪:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫