রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টুর বাড়ির শোবার ঘরের এসির ভেতর থেকে চারটি কালনাগিনী সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে তিনটি উদ্ধার করা হলেও একটি পালিয়ে গেছে।

শনিবার বিকেলে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধারের চেষ্টা করেন।

মজিবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে শোবার ঘরের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে দিয়ে কক্ষটি বন্ধ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। তাদের পরামর্শে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়।

‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, বিকেল ৩টা থেকে শুরু হওয়া অভিযানে এসির ভেতর থেকে তিনটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ ধরার আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া সাপগুলোর দৈর্ঘ্য প্রায় আড়াই থেকে তিন ফুট।

তিনি জানান, বাড়ির সামনে ও পেছনে ঘন ঝোপঝাড় থাকায় সেখান থেকেই এসির পাইপ বা দেয়ালের ফাঁক দিয়ে সাপগুলো ঘরের ভেতরে ঢুকে থাকতে পারে। উদ্ধার হওয়া সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে চলতি মাসে বরিশাল নগরীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং সাগরদী এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে একটি কালনাগিনী উদ্ধার করা হয়। সব মিলিয়ে চলতি মাসে বরিশালে ১০টি কালনাগিনী সাপ উদ্ধারের তথ্য জানিয়েছেন উদ্ধারকারীরা। 

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com