রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কিয়ারার মাসি ছিলেন সালমান খানের প্রথম প্রেম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ষাট বছর বয়সে পা দিলেও এখনো অবিবাহিত রয়েছেন এই অভিনেতা। সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা সোমি আলির সঙ্গে তার প্রেমের কথা সবার জানা থাকলেও সালমানের প্রথম প্রেমিকা ছিলেন প্রচারের আলোর বাইরের একজন নারী। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আত্মীয় শাহীন জাফরি। 

বলিউড সূত্রে জানা গেছে, সালমান খান যখন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন মাত্র ১৯ বছর বয়সে শাহীন জাফরির প্রেমে পড়েন। সেই সময় সালমান চলচ্চিত্রে অভিনয় শুরু করেননি। শাহীনকে সালমানের পরিবারের সদস্যরাও বেশ পছন্দ করতেন এবং তাদের বিয়ে হোক এমনটাই চেয়েছিলেন। তবে দীর্ঘদিন স্থায়ী হলেও একপর্যায়ে তাদের এই সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে শাহীন স্বামী ও সন্তান নিয়ে অন্তরালে সংসার করছেন।

পারিবারিক সূত্রে শাহীন জাফরি হলেন ভারতের প্রখ্যাত অভিনেতা অশোক কুমারের নাতনি এবং অভিনেত্রী কিয়ারা আদভানির আপন মাসি। শাহীনের বোন জেনি জাফরির মেয়ে হলেন কিয়ারা। অতীতে এক সাক্ষাৎকারে শাহীনের মা ভারতী জাফরি জানিয়েছিলেন, ১৯ বছর বয়সে শাহীন ও সালমান একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তবে সালমান চলচ্চিত্রে প্রবেশ করার পর মডেল ও অভিনেত্রী সংগীতা বিজলানির প্রেমে পড়লে শাহীনের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে।

শাহীনের সঙ্গে বিচ্ছেদের পর সংগীতা বিজলানির সঙ্গে সালমানের প্রায় ১০ বছরের সম্পর্ক ছিল। এমনকি তাদের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সোমি আলির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর একে একে ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও কোনোটিই পূর্ণতা পায়নি। বর্তমানে রোমানিয়ান গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com