ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ উঁচু ভবন ১০৯ তলা বিশিষ্ট্য সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। পাশের আরেকটি ভবনে কর্মরত প্রত্যক্ষদর্শী জানান, বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে তিনি বিকট শব্দ শুনতে পান।

‘চায়না জুন’ নামে পরিচিত ভবনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বহুজাতিক সংস্থা- চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনেরের (সিআইটিআইসি) গ্রুপের সদর দফতার এবং বর্তমানে বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ৫২৮ মিটার উঁচু ওই ভবন থেকে বিমানের ধ্বংসাবশেষ ও ভবনের কাঁচ নিচে পড়ছে।

আরেকটি ফুটেজে মাটিতে উড়োজাহাজের পেছনের একটি অংশ ও একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা দেখা গেছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ভবনটির দিকে যাওয়ার কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে ছবি তুলতে বাধা ও এলাকা থেকে সরিয়ে দিতেও দেখা গেছে কর্মকর্তাদের।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এটি কোথা থেকে এসেছিল এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটল তাও এখনো জানা যায়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিমানের রেজিস্ট্রেশন কোড সম্বলিত কিছু ছবি পাওয়া গেছে।

এতে দেখা যায়, এটি চীনের স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি ২ আসন ও একক ইঞ্জিনের একটি হালকা বিমান, যা স্থানীয় জেনারেল অ্যাভিয়েশন কোম্পানির মালিকানাধীন।

সূত্র: সিএনএন, রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান

আপডেট সময় ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬