শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে নিখোঁজের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ লা গুয়াইরা অঞ্চলে বহু বহুতল ভবন, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়ে। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কয়েকটি দেশেও অনুভূত হয়।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, নিহতদের অনেককে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া গেছে অথবা হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে সেনাবাহিনী, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল অংশ নিয়েছে। তবে বিধ্বস্ত সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এবং ধসে পড়া ভবনের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com