ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ২৪৯ টাকা, নতুন দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম কমেছে ৪ হাজার ৪৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা, নতুন দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে, গত ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।

মাত্র দুই দিনের ব্যবধানে আবার দাম কমায় বাজারে সোনার দামে নতুন করে সমন্বয় দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

দেশের বাজারে কমল সোনার দাম

আপডেট সময় ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬