ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

চট্টগ্রামে ফের গুলি ছুড়ে চাঁদা দাবি, চিহ্নিত হয়নি অস্ত্রধারী ৫ যুবক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় দিনে-দুপুরে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) পাঁচ যুবকের একটি সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় তারা।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার (গতকাল) চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায় তাদেরকে চিহ্নিত করতে এবং কাজ চলছে।

ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ফোনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে তাকে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দপুরা এলাকায় পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করেছেন সন্ত্রাসীরা। সেসময় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি ছুড়েন।

গত ২ জানুয়ারি ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এর পর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

চট্টগ্রামে ফের গুলি ছুড়ে চাঁদা দাবি, চিহ্নিত হয়নি অস্ত্রধারী ৫ যুবক

আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬