সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের, একান্ত বৈঠক শুরু স্মৃতিপটে মহীয়সী: রাজিয়া মজিদের প্রতি বিনম্র শ্রদ্ধা কেপ ভার্দের আরেক চমক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি : সংসদে আইনমন্ত্রী

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ইনফর্ম টেক্সটাইলের সঙ্গে এ ধাওয়া পাল্টা ধারওয়ার ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই কচুক্ষেতে ইনফর্ম টেক্সটাইলের গার্মেন্টস কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। আজ সকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি।

একাধিক গার্মেন্টস কর্মী অভিযোগ করে বলেন, ঈদে তাদের ছুটিতে পাঠিয়ে দেয় এরপর ৬ তারিখে গার্মেন্টসে এসে দেখে তালা ঝোলানো। গার্মেন্টস মালিক অন্য জায়গায় এই গার্মেন্টস বিক্রি করে দিয়েছে। তারা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, বেতনও দেয়নি।

আমরা চাই, আমাদের বেতন দিক এবং গার্মেন্টস খুলে দিক। আমরা বেশ কিছুদিন ধরেই বেতন এবং গার্মেন্টস খোলার জন্য আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ মালিকের পক্ষ হয়ে আমাদের উপরে হামলা চালায়। আমাদের বেশ কয়েকজনকে থানায় ধরে নিয়ে গেছে।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com