বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে ৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। 

বুধবার (৭ মে) ভোরে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা এবং রৌমারী সীমান্ত দিয়ে ২২ জন রোহিঙ্গাসহ ৮ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এ সময় ২০ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে আরও ২ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি আটক হয়। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়।

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামকস্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে রয়েছে, ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। 

রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি স্বীকার করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com