ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক ভাই ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরেক ভাই মারা যায়। আহতদের রামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাসেন আলী প্রামাণিক (৬০)। তারা দুজনে মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। 

আহতরা হলেন, একই গ্রামের আতাউর রহমান, রাজশাহী নগরীর ভদ্রা এলাকার জিয়ারুল ইসলাম ও মোহনপুর উপজেলার কামারপাড়া গ্রামের ইন্তাজ আলী।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে আমের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে ট্রাকটি অটোরিকশায় ধাক্কা দেয়। 

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

আপডেট সময় ০৬:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬