বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো: আসামি আবীরের মৃত্যুদণ্ড অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

কত টাকা মুনাফায় অ্যাপার্টমেন্ট বেচে দিলেন কালকি?

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কালকি কোচলিন। মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে অবস্থিত অ্যাপার্টমেন্টটি ২ কোটি ৫৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩১ লাখ টাকা) বিক্রি করেছেন এই অভিনেত্রী। 

স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, এক দশক আগে এই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন কালকি কোচলিন। চলতি বছরের এপ্রিলে লেনদেন সম্পন্ন করেন।

ভারসোভা কিরন কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে কালকি কোচলিনের অ্যাপার্টমেন্টটি অবস্থিত। পশ্চিম আন্ধেরির জনপ্রিয় একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা এটি। ফ্ল্যাটটির মোট আয়তন ১১৪.৩১ বর্গমিটার, অর্থাৎ প্রায় ১ হাজার ২৩১ বর্গফুট।

২০১৫ সালের ডিসেম্বরে ১ কোটি ৯৫ লাখ রুপিতে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন কালকি কোচলিন। ১০ বছরেরও বেশি সময় মালিকানায় রাখার পর ২ কোটি ৫৫ লাখ রুপিতে বিক্রি করলেন। ফলে ৬০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭৭ লাখ টাকার বেশি) মুনাফা হয়েছে এই অভিনেত্রীর। অর্থাৎ, অ্যাপার্টমেন্টটির ক্রয়মূল্যের তুলনায় ৩১ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে।

পশ্চিম আন্ধেরি মুম্বাইয়ের অন্যতম চাহিদাসম্পন্ন আবাসিক এলাকা, বিশেষ করে পেশাজীবী এবং বিনোদন জগতের মানুষের কাছে। এখান থেকে লিংক রোড ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে সহজে যাতায়াত করা যায়। এছাড়া এটি মুম্বাই মেট্রো এবং উপনগরীয় রেল নেটওয়ার্কের সঙ্গেও সংযুক্ত।

২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কালকি। এতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেন কালকি। এ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

২০১১ সালে ভারতের বিতর্কিত পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ‌্যপকে বিয়ে করেন কালকি। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের জীবনে ছন্দপতন ঘটে। দুই বছরের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। ব্যক্তিগত সংকটের কারণে অভিনয়ে তার খুব একটা উপস্থিতি নেই। বর্তমানে তার হাতে ‘এমা অ্যান্ড এঞ্জেল’ নামে একটি সিনেমার কাজ রয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com