মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে লালমনিরহাটে জনতা-পুলিশ সংঘর্ষ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসি প্রত্যাহার বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি

সিটিজেনস ব্যাংকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটিজেনস ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। গত বছর শেষে পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ের ব্যবধানে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্যাংকটি জানায়, গত বছর শেষে সিটিজেনস ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ।

এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এজিএমে সভাপতিত্ব করেন।

এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে শেয়ারধারী পরিচালক মাসুদুজ্জামান, মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক, স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন ও এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। 

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনও সভায় উপস্থিত ছিলেন। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com