মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি মহাখালী-তেজগাঁও এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। 

জাহাজটি বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে তেল নিয়ে বাংলাদেশে আসছে জাহাজটি।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাহাজটি তেল নিয়ে দেশে আসছে।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি জাহাজ বাংলাদেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে। তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com