ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মহাখালী-তেজগাঁও এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন, অর্জিত ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এর ফলে সড়কটির দুই পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল থেকেই শত শত গার্মেন্টস শ্রমিক মহাখালী ও তেজগাঁও সংযোগ সড়কের ওপর বসে পড়েন। শ্রমিকদের এই আকস্মিক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা তাদের পাওনা আদায়ে ৭টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো—

১. চলতি বছরের গত মে মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ২০২৫ সালের অর্জিত ছুটির টাকা প্রদান করতে হবে।
৩. ডিসেম্বর-২০২৫ এর বকেয়া এরিয়া বিলের টাকা বুঝিয়ে দিতে হবে।
৪. নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫. প্রচলিত শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা অগ্রিম পরিশোধ করতে হবে।
৬. শ্রম আইন অনুসরণ করে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি (যেমন: পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক অত্যাচার) করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সকাল ১০টার পরপরই নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও-মহাখালী সড়কের লাভ রোড সংলগ্ন পয়েন্টে নামেন। তাদের অবরোধের কারণে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে দুপুর ১২টা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মহাখালী-তেজগাঁও এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬