ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন ও তার ফুপু লাল বুড়ি।

আহতরা হলেন, আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শাহীন।

পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীনের মাইক্রোবাসে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে মালামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাস চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুপু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১১:২১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫