ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস Logo ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের Logo ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল Logo অনলাইন জুয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও বিকাশের যৌথ ক্যাম্পেইন Logo আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০ Logo এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার Logo বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা Logo আজ বিসিবির বোর্ড সভায় গুরুত্বপূর্ণ ১৮ ইস্যু, ঘোষণা হবে নতুন অধিনায়কও! Logo হরমুজে অচলাবস্থা: ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান, একক নিয়ন্ত্রণ চায় ইরান Logo সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন মারা গেছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৬ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ২৪৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৮৪ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯১ জনের, আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৫১৪ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬