বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো: আসামি আবীরের মৃত্যুদণ্ড অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮  হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি অর্থায়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com