ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রান্নার জাদুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সংস্কৃতি ছড়ালেন প্রবাসীরা Logo দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের Logo ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে শেষ হবে Logo চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি Logo সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ Logo উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সাগরে তিন নম্বর সতর্কতার নির্দেশ Logo ‘শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ Logo মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত, বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

এ উপলক্ষ্যে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের  আয়োজন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরা হবে।

দলটির দাবি, নতুন বাজেটের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে বাজেটের সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করবে জামায়াত।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ কর্মসূচির অংশ হিসেবে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রান্নার জাদুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সংস্কৃতি ছড়ালেন প্রবাসীরা

আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত, বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার

আপডেট সময় ০৭:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬