ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’ Logo চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে হবে: বিমানমন্ত্রী Logo গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী Logo মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের Logo ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি Logo ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন Logo নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে : মহিলা পরিষদ Logo তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অর্থবিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন। এ বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার। বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। একই সঙ্গে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির ধারা জোরদারের লক্ষ্যকে সামনে রেখেই নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে নতুন অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট উপস্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

আপডেট সময় ০৬:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬