দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘দীর্ঘদিনের শূন্য পদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের শূন্য পদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চ শিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। এটি আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ হবে নারী।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চার মাস মেয়াদী জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ারগিভারের একটি বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটি আমরা দ্রুত পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত হিসেবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা জিডিপির ১.১০ শতাংশ। এত বড় স্বাস্থ্য বাজেট আর কখনো দেওয়া হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবত বরাদ্দ ছিল আরও কম।’
বাংলা৭১নিউজ/এসএইবি