ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

অস্ট্রেলিয়াকে বাংলাদেশই প্রথম এমন লজ্জা দিলো!

প্রথম ম্যাচেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শুরুটা এনে দিয়েছিলেন। এরপর রীতিমতো নাহিদ রানার গতির তোপের তছনছ করে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৮৬ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। বৃহস্পতিবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে আরও দুঃস্বপ্নের মতো। তাসকিন ও মোস্তাফিজের তোপের মুখে শুরুতেই বিপর্যয়ে পড়েছে অজিরা।

এদিন ইনিংসের তৃতীয় বলেই অজি ওপেনার ম্যাথ শর্টকে বোল্ড করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ছেড়ে দেন শর্ট, সেটা ভিতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। পরের ওভারে জোড়া ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই আউট হয়ে যান কনোলি। এরপর ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। দুই ওপেনারই ডাক মেরেছেন, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র দুইবার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটালো বাংলাদেশ।

এছাড়া এর আগে কখনোই শূন্য রানে ৩ উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। সবচেয়ে কম রানে যখন তারা ৩ উইকেট হারিয়েছিল, তখনও স্কোরবোর্ডে রান ছিল ৫।

এমন অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের আছে। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। আর সেটাও ইনিংসের প্রথম ৩ বলে, হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার বাহাতি পেসার চামিন্দা ভাস। ৫ রানে পড়েছিল চতুর্থ উইকেট। ওই ম্যাচে শেষ পর্যন্ত ১২৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দেখা যাক আজ অস্ট্রেলিয়া কতদূর যেতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ রানে ৪ উইকেট অস্ট্রেলিয়ার। এছাড়া বাকি দুটি ঘটনা পাকিস্তানের।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

অস্ট্রেলিয়াকে বাংলাদেশই প্রথম এমন লজ্জা দিলো!

আপডেট সময় ০১:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬