ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দক্ষিণ বেজুড়া এলাকায় একটি সেতুর ওপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশা অপর একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগম (৭০) নামে এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আক্কাছ মিয়া উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে এবং মনোয়ারা বেগম একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী।

দুর্ঘটনায় আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন চাকমা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :

আপডেট সময় ০২:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬