বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন সংসদীয় প্রতিনিধিদল

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন।

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র আমন্ত্রণে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (১০ জুন) তারা ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ-সদস্য আকতার হোসেন, বিএনপি’র সংসদ-সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিন ও সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।

১১ জুন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সপ্তম (৭ম) চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

একই দিনে ডেপুটি স্পিকার চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি প্রতিনিধিদলটি দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়নসমূহ পরিদর্শন করবেন।

১২ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো’র সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।

প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক থিমভিত্তিক একটি শেয়ারিং সেশনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় শেষে ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য রাখবেন।

সফরের শেষ দিনে প্রতিনিধিদল ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন।

উল্লেখ্য, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম (সিএসএসিএফ) চীন ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এছাড়াও আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বাণিজ্য উদারীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণ ফোরামটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com