ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ১১টায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজে বেশ কয়েকজন নিয়মিত তারকাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে পেসারদের পারফরম্যান্স ও দলীয় রেকর্ডের কারণে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারছে না অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নায়কোচিত সেঞ্চুরিতে সেই স্মরণীয় জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

সেই আশরাফুল এখন বাংলাদেশের ব্যাটিং কোচ। তার নির্দেশনায় দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়ের পাশাপাশি সিরিজও জেতার লক্ষ্য মিরাজদের।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

আপডেট সময় ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬