ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে প্রবাসী প্রকৌশলীকে উদ্ধার, আটক ৪

চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসী প্রকৌশলীকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় নগরীর বন্দর থানাধীন সিএসডি গোডাউন এলাকার গহীন পাহাড় থেকে মনিরুল ইসলাম নামে ওই কাতারপ্রবাসীকে উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র থেকে জানা গেছে, রাঙ্গুনিয়ার নিজ গ্রাম থেকে ওই কাতারপ্রবাসী মনিরুলকে অস্ত্র ঠেকিয়ে তুলে আনে অপহরণকারীরা। পরে পাহাড়ের গহীনে নিয়ে গিয়ে তার ওপর মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন চালানো হয়। পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে টাকার অঙ্ক দাঁড়ায় ৩ লাখে।

খবর পাওয়ার পর অভিযানে নামে র‍্যাবের একটি দল। মুক্তিপণের সেই টাকা নিয়ে পরিবারের সদস্যরা নির্ধারিত স্থানে গেলে একপর্যায়ে হাতেনাতে আটক করা হয় ৪ অপহরণকারীকে।

র‍্যাব জানায়, আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রবাসী মনিরুল ইসলামকে। আর চারজনকে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে প্রবাসী প্রকৌশলীকে উদ্ধার, আটক ৪

আপডেট সময় ১১:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬