সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ে আপাতত সরকার সন্তুষ্ট, উচ্চ আদালতেও বহাল থাকবে আশা আইনমন্ত্রীর গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকালে এ ঘটনায় লোকমান (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার বিকাল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এসময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের কর্মকর্তারা জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকালে তিনি মতিঝিলের শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। 

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে পথচারীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি জানান, ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com