সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ে আপাতত সরকার সন্তুষ্ট, উচ্চ আদালতেও বহাল থাকবে আশা আইনমন্ত্রীর গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে সন্তানহারা পরিবারগুলোকে ৮০ লাখ টাকা করে দেওয়া হবে।

পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সন্তানহারা প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না- স্বাস্থ্য অধিদপ্তরকে এই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা, অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।

এদিকে শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, শোকজের জবাব দিতে নির্ধারিত সময় রোববার (৭ জুন) বিকেল ৫টা। এরপর জবাব পাওয়া না গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com