ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

বিসিবি নির্বাচনে ৪০ মিনিট পর পড়লো প্রথম ভোট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টায় নির্ধারিত সময় থাকলেও প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট পড়ে।

নির্বাচনকে ঘিরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ ও র‍্যাব মিলে স্টেডিয়ামের সামনের রাস্তা ও আশেপাশের এলাকা নিরাপত্তা দিচ্ছে। মিরপুর ২ শপিং কমপ্লেক্সের সামনে, বাংলা স্কুলের সামনে থেকে এদিকে প্রশিকার দিকেও রাস্তা বন্ধ রাখা হয়েছে।

সাংবাদিক, বিসিবি বা নির্বাচন সংশ্লিষ্টরাই শুধু প্রবেশ করতে পারছেন। ভোটগ্রহণ শুরু হয়েছে। সূচি অনুযায়ী সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩০ মিনিট পেরিয়ে গেলেও ভোট পড়েনি একটিও।

এবারের নির্বাচনে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে খুলনা ও বরিশাল- মাত্র ২টি বিভাগে নির্বাচন হচ্ছে। এর মধ্যে খুলনা বিভাগে ২ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। আর বরিশালে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন।

এর বাইরে ক্যাটাগরি ‘৩’, অর্থাৎ ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক, সার্ভিসেস ও ইউনিভার্সিটির ভোটারদেরও ভোট প্রয়োগ করতে হচ্ছে না। এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

নির্বাচন হচ্ছে কেবল ক্যাটাগরি ‘২’, তথা ঢাকার ক্লাব কোটায়। ক্যাটাগরি ‘২’ থেকে ১২ পরিচালক পদের জন্য নির্বাচন করছেন ১৬ জন। ৭৬ জন ভোটার ওই ১৬ জনের মধ্য থেকে ১২ জনকে নির্বাচিত করবেন। এখন সেই ১২ জন কারা হন, সেটাই দেখার।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

বিসিবি নির্বাচনে ৪০ মিনিট পর পড়লো প্রথম ভোট

আপডেট সময় ১২:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬