ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস, আবারও তোপের মুখে ইনফান্তিনো Logo নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান Logo প্রখ্যাত টেলিভিশন প্রযোজক মুস্তাফিজুর রহমান মারা গেছেন Logo হৃদয় ও সাকিব জাদুতে বড় জয় জাফনা কিংসের Logo ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা   Logo আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী-সম্ভাবনাময়: শ্রমমন্ত্রী Logo নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী Logo সরাসরি জাহাজ চলাচল চালুর আলোচনায় বাংলাদেশ-মালদ্বীপ Logo শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা Logo বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।

শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করছেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগির ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

এদিকে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের মধ্য দিয়ে স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে দিল্লি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস, আবারও তোপের মুখে ইনফান্তিনো

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

আপডেট সময় ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬