ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো উন্নতির দেখা মেলায় সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন প্রত্যাশার ফলে সোনায় আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

মার্কিন শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসের কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৭৯ হাজার করা হয়েছে।

টিডি সিকিউরিটিজের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এসেছে। ইরান পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য এবং ক্রমাগত মূল্যস্ফীতির চাপের প্রেক্ষাপটে ফেডের জন্য সুদের হার কমানোর সম্ভাবনা খুবই কম। এর প্রভাব হলো স্বর্ণ ধারণের ব্যয় বা কস্ট অব ক্যারি আরও বেড়ে যাচ্ছে।

এ ছাড়া রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩৪ ডলার, প্লাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ দশমিক ৪০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৯৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আপডেট সময় ১১:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬