শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিতর্কিত সেই ভিডিওর ব্যাখ্যা দিলেন নুসরাত

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কদিন আগের ঘটনা। দ্বিতীয়বারের মতো আইপিএলের ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি টিভিতে দেখেছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। আর জয়ের মুহূর্তের ভিডিও ধারণ করে শেয়ার করেন ভক্তদের সঙ্গে, ইনস্টাগ্রামে। সেখান থেকে শুরু হয় বিতর্ক। কারণ ভিডিওতে ‘অদ্ভুত’ এক শব্দ শোনা যাচ্ছিল। সেই শব্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম চর্চার সূত্রপাত হয়।

অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত জানান, ওই শব্দ আদতে একটি কুকুর ছানার। নুসরাত বলেন, ‘আসল ঘটনা হলো, আমি বন্ধুর বাসায় ম্যাচ দেখছিলাম, সেখানে তাদের একটি ছোট কুকুরছানা কাঁদছিল এবং সেই শব্দই ভিডিওতে এসেছে। আমার বন্ধু সে সময় অন্য অ্যাঙ্গেল থেকে ওই শব্দসহ ভিডিওটি ধারণ করে।’

স্টোরিতে ওই ঘরের একটি ভিডিও যুক্ত করেছেন নুসরাত। যেখানে কুকুরছানাকেও দেখিয়েছেন। নুসরাত বলেন, ‘মানুষ নিজেদের মতো অনুমান করেই আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল, আমি মুছেও দিয়েছি। এবার অকারণে ভুল বোঝা বন্ধ করুন!’

সামাজিক মাধ্যমে কাউকে নিয়ে কিছু বলার আগে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন নুসরাত। তার ভাষ্য, ‘হাতে একটি মোবাইল ফোন থাকা মানেই হয়রানির অধিকার পেয়ে গেছেন, এমন নয়। কোনো কিছুর ভুল ব্যাখ্যা করবেন না; অন্ধভাবে কিছু অনুসরণ করবেন না। দায়িত্বশীল আচরণ করুন।’

নুসরাতকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের সেপ্টেম্বরে, ‘উফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে। যেখানে তার সঙ্গে রয়েছেন সোহম শাহ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com