বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বহুবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করেছে। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা তাদের বংশ-সহকারে থেকে নির্বাসিত হয়েছে। তাদের আর ফেরার কোনো পথ নেই।

মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুলশানে অবস্থান নিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারা (খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা) যে নির্বাসিত হলেন, এ থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দেশপ্রেমিক জিয়া পরিবার দেশের মানুষের ভালোবাসায় টিকে আছে, থাকবে। যারাই ষড়যন্ত্র করবে, তারা জনগণের দ্বারা বাংলাদেশ থেকে উৎখাত হবে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এখনও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দেখছি৷ এদের প্রতিহত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com