বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

চীনে বিশেষ প্রশিক্ষণে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ২ থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশ নিতে এরইমধ্যে কর্মকর্তাদের প্রতিনিধি দল চীনে পৌঁছেছেন। কর্মসূচির আওতায় তারা চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশাসন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার কার্যক্রম এবং আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা হলেন, ড. মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান রুমন, ড. জুলিয়া মঈন, মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, জেসমিন আক্তার, মো. মেহেদুল ইসলাম, মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম, তারিক হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ার, এস এম পারভেজ, মো. আব্দুস সত্তার পাটুয়ারী, মোহাম্মদ মামুন শিবলী ও মো. উজ্জল হোসাইন।

প্রশিক্ষণে অংশগ্রহণের আগে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রতি উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ চীনা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রশাসনিক সহযোগিতা এবং সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণ কর্মসূচি সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com