ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

বাড়ছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। রবিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (বিপৎসীমা ১২.৯০ মিটার) ২৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (বিপৎসীমা ১৪.৮০ মিটার) ৩৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এ ছাড়া যমুনার অরক্ষিত অঞ্চলগুলোতে ভাঙন আতঙ্কে রয়েছে নদীতীরের বাসিন্দারা। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুর রাজ্জাক জানান, গত কয়েক দিনে যমুনার পানি অনেক বেড়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি।

তবে পানি আর দু-এক দিন বাড়তে থাকলে ইরি ধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। হয়তো আরও দু-এক দিন বাড়বে তারপর কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙন আতঙ্কের কিছু নেই।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

বাড়ছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬