ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্র প্রবাসী তারকাদের নিয়ে অলিভ

ঈদুল আজহা উপলক্ষ্যে শত রকমের আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশীয় টিভি চ্যানেলগুলো। তবে এরমধ্যে একেবারে আলাদা আবহে হাজির হচ্ছেন সঞ্চালক অলিভ আহমেদ।

কারণ, তার সঞ্চালনায় এই ঈদে টিভি দর্শকরা দেখতে পাবেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারকাদের মুখ, জানতে পারবেন তাদের প্রবাস জীবনের গল্প। 

এই তারকাদের তালিকায় রয়েছেন শ্রাবন্তী, মিলা হোসাইন, নাফিজা জাহান, নোভা ফিরোজ, ইবরার টিপু, বিন্দু কণা, টিনা রাসেল, মারিয়া মৃত্তিকা, আঁখি চৌধুরী, সবুজ, সাদিয়া প্রমুখ।

‘‌ঈদ আনন্দ আড্ডা’ নামের বিশেষ এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি’র ঈদ আয়োজনে।

সঞ্চালক অলিভ আহমেদ জানান, দর্শকদের জন্য ব্যতিক্রম কিছু উপহার দিতেই তাদের এই আয়োজন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই বিশেষ এই অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে প্রচার হবে এই বিশেষ অনুষ্ঠান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, জানালেন সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা

যুক্তরাষ্ট্র প্রবাসী তারকাদের নিয়ে অলিভ

আপডেট সময় ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬