ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তরল গ্যাসবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় বাস ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ মে) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তা ব্লক হয়ে এক কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বাসটিতে লাগা আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

তবে জরুরি জীবন রক্ষাকারী মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রাকটি থেকে গ্যাস লিকেজ হতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তরল গ্যাসবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড

আপডেট সময় ০২:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬