ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় শাকিল হোসেন নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। জরিমানার টাকা ধর্ষকের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।

দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্য দিবসের মধ্যে স্ব-শরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে জবানবন্দি জেরা গ্রহণ করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।

মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণির মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে শিশুর বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা করেন।

রায় ঘোষণার সময় আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবী এবং আসামি উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬