রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় আবারো গুলি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারো গুলির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২২ মে) দিবাগত রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এর আগে গত ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা।

গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিবার বাসায় থাকলেও ঢাকার বাইরে ছিলেন এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেম।

গুলির ঘটনায় কেউ হতাহত হননি উল্লেখ করে ওসি খালিদ মনসুর বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল। সেই মামলা তদন্ত করছে ডিবি পুলিশ।

পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার রবিউল ইসলাম বলেন, গত ১০ মার্চ প্রথমবার ওই বাসার ফটক লক্ষ্য করে গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। সেই মামলা ডিবি পুলিশ তদন্ত করছে।

এর মধ্যে আবার গুলির ঘটনা ঘটলো। দুটি ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি, কে বা কারা কেন এঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com