ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে এনসিপি।

মিছিলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, “ঝিনাইদহে জুমার নামাজে যাওয়ার কর্মসূচি শেষে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ স্থানীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে হামলার যে সংস্কৃতি ছিল, সেটি আবার ফিরে আসছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সহিংসতাকে কৌশল হিসেবে নেওয়া হচ্ছে।”

শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬