সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার বেলা এগারোটার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজার নামাজে ইমামতি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

জানাজায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবদীন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ সহস্রাধিক আইনজীবী।  

এর আগে রবিবার (৪ মে) বিকেল চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

এরপর রাত সাড়ে আটটায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com