ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, ‘কিছু সময় আগে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় আনা হচ্ছে।’

জুয়েল রানা জানান, পিচ্চি রাজা, তাঁর স্ত্রী এবং শ্যালক নেপাল থেকে দেশে ফিরছে এমন খবরে বিমানবন্দর এলাকায় অবস্থায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের আমাদের হেফাজতে নিয়েছি। সন্ত্রাসী পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫/২৭ টি মামলার তথ্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬