রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় রামিসা (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার ৎসকালে পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সে এখনো পলাতক রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পুলিশ বলছে, ঘটনার পরপরই বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন এবং আলামত সংগ্রহের কাজ শুরু করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএন